মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

যুক্তরাষ্ট্রে দুই ট্রেনের সংঘর্ষ, আহত ২৫

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩০ জুলাই) অঙ্গরাজ্যটির রাজধানী বোস্টনের কমনওয়েলথ অ্যাভিনিউ রেললাইনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্ট অথরিটি।

বোস্টন অগ্নিনির্বাপণ দফতর জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হওয়া এই দুর্ঘটনার পর আহত ২৩ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কারও শারীরিক অবস্থা আশঙ্কজনক নয়। পরে অবশ্য জানানো হয়, দুর্ঘটনায় আহত ২৫ জন চিকিৎসা নিয়েছেন।

বোস্টন অগ্নিনির্বাপণ দফতর বলছে, ব্যাবকক স্ট্রিটের কাছে বি ব্রাঞ্চে দুটি গ্রীন লাইন ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

টুইটারে দেওয়া এক বার্তায় ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্ট অথরিটি (এমবিটিএ) জানিয়েছে, ‘আমরা এই ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এবং ভবিষ্যতে ফের এ ধরনের কোনো দুর্ঘটনা যেন না হয়, তা নিশ্চিত করতে আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি।’

এক প্রত্যক্ষদর্শী সিএনএন’কে জানিয়েছেন, দুর্ঘটনায় কিছু যাত্রী ঘাড় এবং মাথায় আঘাত পেয়েছেন।