সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:২৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পরীমনির অন্যতম সহযোগী কস্টিউম ডিজাইনার জিমি আটক

অনলাইন ডেস্ক  চিত্রনায়িকা পরীমনির অন্যতম সহযোগী কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করা হয়েছে।

শুক্রবার তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে এ দিন সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে পরীমনির কথিত ‘মম’ নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি পুলিশ। তাকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

জুন মাসে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার সময় এ চিত্রনায়িকার সফর সঙ্গী ছিলেন কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমি। তখনই গণমাধ্যমে তার নাম আলোচনায় আসে। ওই সময়ে পরীমনির বনানীর বাসায় সংবাদ সম্মেলনের সময়ও জিমিকে উপস্থিত রাখা হয়। পরে তিনিও গণমাধ্যমে তার বক্তব্য তুলে ধরেন। এ ছাড়া পরীমনির সঙ্গে বিভিন্ন ক্লাবে সফর সঙ্গী হিসেবে থাকতেন এই জিমি।