মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:১৮
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পরীমনি

ডেস্করিপোর্ট  মাদক মামলায় ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুদিনের রিমান্ড পেয়ে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে পরীমনি, তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক রাজ এবং তার ব্যবস্থাপক সবুজ আলীকে বেলা পৌনে ১২টার দিকে মালিবাগের সিআইডি কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়া হয়।

দুপুরে রিমান্ড শুনানিতে কাঠগড়ায় আনা হলে অঝোরে কাঁদতে দেখা যায় পরীমনিকে।

এ সময় পরীমনিকে দেখতে আদালতে উপচেপড়া ভিড় দেখা গেছে। রিমান্ড শুনানিকালে পরীমনিকে দেখতে এজলাসে ভিড় করেন আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় আদালতের এক কর্মচারী পরীমনির ছবি তুলতে গেলে পুলিশ, আইনজীবী ও উপস্থিত অন্যদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য পরিস্থিতি শান্ত হয়।

পরে রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় চিৎকার করেন পরীমনি। এ সময় তিনি বলতে থাকেন, ‘আমি নির্দোষ, আমাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’

এরপরই আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয় নায়িকাকে।

গত বৃহস্পতিবার পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার চারদিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ মঙ্গলবার পরীমনিকে আদালতে তোলা হয়েছে। দ্বিতীয় দফায় তার রিমান্ড শুনানি চলছে।

উল্লেখ্য,গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে মাদকসহ গ্রেফতার করা হয় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনিকে।