বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ৯:১৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে সড়ক দূর্ঘটনায় আহত দুই মৎস্য ব্যবসায়ী নিহত

শামীম আহমেদ  ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ফায়ার সার্ভিস এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত দুই মাছের পোনা ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।

নিহতরা হলেন কালকিনি উপজেলার লক্ষীপুর পখিরা এলাকার আব্দুর রশিদের পুত্র বাদল সরদার (৪৫) এবং একই এলাকার ইয়াকুব মালের পুত্র লোকমান মাল (৪৩)।

আজ (২১ই) আগস্ট শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, শুক্রবার সকালে অটো ভ্যানে করে কালকিনি থেকে মাছের পোনা নিয়ে গৌরনদীর দিকে যাচ্ছিলেন মৎস্য ব্যবসায়ী বাদল ও তার সহকর্মী লোকমান। পথিমধ্যে ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে পৌঁছলে পেছন থেকে একটি প্রাইভেটকার অটোভ্যানকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় ওই দুই ব্যবসায়ী।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করলে একইদিন চিকিৎসাধীন অবস্থা তাদের মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় দূর্ঘটনা কবলিত অটোভ্যান ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।