বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শেবাচিম হাসপাতাল থেকে ১০০ অক্সিজেন সিলিন্ডার চুরি

ডেস্করিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে ১শ’ অক্সিজেন সিলিন্ডার চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২১ আগস্ট) সকালে চুরির বিষয়টি নজরে পড়লে এ নিয়ে তোলপারের সৃষ্টি হয়।

হাসপাতালের পরিচালক ডা: সাইফুল ইসলাম জানান, ১শ’ অক্সিজেন সিলিন্ডার চুরির বিষয়টি নজরে আসলে সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: এসএম মনিরুজ্জামানকে প্রধান করে ঐ তদন্ত কমিটিকে রবিবারের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে হাসপাতালের নার্সিং সুপারিনটেন্ট সেলিনা আক্তার, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের প্রধানকে এ কাজে সহযোগিতার কথা বলা হয়েছে। চুরির বিষয়টি নিশ্চিত হলেই এ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিচালক আরও জানান, ২/১টি সিলিন্ডার রোগীর স্বজনরা ভুল করে নিয়ে যেতে পারেন। কিন্তু ১শ’ অক্সিজেন সিলিন্ডার না পাওয়ার কোনো কারণ নেই।