রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:০৭
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পানি সংগ্রহ করতে নগরবাসীর নর্দমায় ভিড়

ডেক্স রিপোর্ট: ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের ভেতর দিয়ে বয়ে চলা একটি ছোট্ট নদী গুয়েইরা। এতে নগরীর পয়ঃনিষ্কাশনে নালার সব পানি পড়ে। নদীটির পানি কুচকুচে কালো বর্ণের। আর দুর্গন্ধও মারাত্মক।

যেখানে নদর্মার পানি গুয়েইরা নদীতে পড়ছে সেখানেই ভিড় করছে লোকজন। আর সেই পানি বড় বড় প্লাস্টিকের বোতলে সংগ্রহ করছে।পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। তাই পানি সংগ্রহ করতে নগরবাসী পয়ঃনিষ্কাশনের নালার প্রান্তে ভিড় করছে। আর এমনই অবস্থা গোট ভেনিজুয়েলাজুড়ে।

নদীর পানির তুলনায় নদর্মা বেয়ে আসা ওই পানি অপেক্ষকৃত পরিষ্কার দেখা যাওয়ায় সেই পানিই সংগ্রহ করছেন স্থানীয়রা।

সোমবার ওই ভিড়ের মধ্যে লিলিবেথ টেজেডর নামে এক নারী নর্দমার পানি সংগ্রহ করছিলেন। তিনি বলেন, আমি জীবনে কখনও এমন কাণ্ড ঘটতে পর্যন্ত দেখিনি। এটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর।

কম্পিউটার প্রযুক্তি স্টোরে কাজ ২৮ বছরের টেজেডের ‍দুই বছর বয়সের একটি মেয়ে আছে। এছাড়া নিজের দুই ভাতিজি তার সঙ্গে থাকে।

আমাদের এখানে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে শিশুরা। আপনি কিভাবে একটি শিশুকে বোঝাবেন যে সেখানে কোনো পানি নেই?

যদিও ভিড় করা লোকজনের দাবি, এটা নর্দমার পানি নয়। বরং স্থানীয় কর্তৃপক্ষ রিজার্ভার থেকে নালায় পানি ছাড়ছে।

তবে যেহেতু এটা নর্দমার নালা দিয়ে আসছে তাই তারা এ পানি শৌচাগার পরিষ্কার করতে ও ঘরের মেঝে মোছার কাজে লাগাবে।

ভেনিজুয়েলা জুড়ে চলমান বিদ্যুৎ বিভ্রাটের ফরে যেসব কারণে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছে তার অন্যতম হলো পানির অভাব।

যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে এই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বলে অভিযোগ দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। অন্যদিকে, বিরোধী পক্ষ এর পেছনে সরকারের দুর্নীতি ও অযোগ্যতাকে দায়ী করছে।

কারাকাসে প্রতি সেকেন্ডে প্রায় ২০ হাজার লিটার পানির প্রয়োজন পড়ে বলে জানান প্রকৌশলী হোসে দে ভিয়ানা। ১৯৯০ সাল থেকে তিনি রাজধানীর পৌর পানি কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, গত সপ্তাহে তারা প্রতি সেকেন্ডে প্রায় ১৩ হাজার লিটার পানির যোগান দিতে পেরেছিলেন।

কিন্তু বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ বিভ্রাট শুরু হওয়ার পর সব কিছু বন্ধ হয়ে গেছে।

গত বছরের মে মাসে ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন মাদুরো।

এর পর এ বছরের জানুয়ারি মাসে গুইদো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দেন। প্রথমে এর সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ইসরাই ও ইউরোপসহ কয়েকটি দেশ গুইদোকে সমর্থন দেয়। এদিকে তুরস্ক, ইরান, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ মাদুরোকে সমর্থন দেয়।