সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৪৯
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ভিকারুননিসা কলেজ ছাত্রীর আত্মহত্যা!

ডেক্স রিপোর্ট: অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করায় সারা আক্তার স্বর্ণা নামের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যা করার ঘটনা ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোরে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করে বলে জানিয়েছে তার পরিবার।

বিদ্যাপীঠের কাছেই সিদ্ধেশ্বরী খন্দকার গলিতে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত স্বর্ণা।

স্বর্ণা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার (১১ মার্চ) ভিকারুননিসা কলেজের অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেই ফলে স্বর্ণা জীববিজ্ঞান বিষয়ে ফেল করে।

পরদিন মঙ্গলবার ভোরে সিলিং ফ্যানের তার ঝুলন্ত দেহ দেখতে পান তারা।

রুমের দরজা ভেঙে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে স্বর্ণার ছোট বোনও একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

স্বর্ণার আত্মহত্যার বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিকারুননিসার বেইলি রোড শাখায় স্বর্ণা স্কুল পর্যায়ে ভর্তি হয়। ছাত্রী হিসেবে ভালোই ছিল সে। হঠাৎ করেই একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় সে জীববিজ্ঞানে ফেল করে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার বলেন, স্বর্ণার অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। তার আত্মহত্যার মাগফেরাত কামনা করে কলেজের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে যাতে কোনো শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে না নেয় এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ লক্ষ্য রাখবে।

ঘটনাটি খুবই দুঃখজনক জানিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নি বডির সদস্য ইউনূস আলী আকন্দ বলেন, কেন এই ছাত্রী আত্মহত্যা করল তা আমরা খতিয়ে দেখব।

স্বর্ণার এভাবে আত্মহত্যার বিষয়টি সমেনে নিতে পারছে না তার পরিবার ও কলেজের সহপাঠীরা।

তার এমন মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।