বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৬
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আপস নয়: হেফাজত মহাসচিব

ডেস্ক রিপোর্ট ।। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস নয়। ক্ষমতাকে পাকাপোক্ত করতে ওলামায়ে কেরামকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল। হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী। জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে। ভারতের এজেন্টরা চক্রান্ত করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

সোমবার কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগর কমিটি আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শামছুল ইসলাম জিলানীর সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আল্লামা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা আ. রাজ্জাক কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, সহকারী মহাসচিব মুফতি মুশতাকুন্নবী কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সহকারী অর্থসম্পাদক মাওলানা লোকমান মাজহারী, কুমিল্লা মহানগরের উপদেষ্টা মাওলানা মনির হোসাইন, মাওলানা আ. কুদ্দুস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলার সেক্রেটারি মুফতি আমজাদ হোসাইন, কুমিল্লা মহানগরের সেক্রেটারি মাওলানা মুনিরুল ইসলাম কাসেমী, বুড়িচং উপজেলার সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান আশরাফি প্রমুখ।