বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে শিক্ষা সংলাপ অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে বেসরকারী উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশের উদ্যোগে সমন্বিত শিক্ষা পরিকল্পনার অধিন শিক্ষা সংলাপ (পর্ব-১০) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে সেইন্ট বাংলাদেশ এর বাস্তবায়নে ও গণসাক্ষরতা অভিযানের আর্থিক ও কারিগরী সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষণ কেন্দ্র ২ এ অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ।

সংলাপে বক্তারা বলেন,সবার জন্য অন্তর্ভুক্তি মূলক ও সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরন এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ তৈরী করতে হবে।মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অর্জন নিশ্চিত করতে হবে।এছাড়াও কারিগরি, বৃত্তিমূলক ও বিশ্ববিদ্যালয় সহ উচ্চ শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা এবং কর্মসংস্থান, জেন্ডার বৈষম্য দূর করা,মানবাধিকার শিক্ষা,নিরাপদ ও একীভূত শিক্ষন পরিবেশ সৃষ্টি করতে হবে।

উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার।

অনুষ্ঠানে সংলাপের সার সংক্ষেপ উপস্থাপন করেন ইএসপি ডেভলপমেন্ট এন্ড ন্যাশনাল টেকনিক্যাল এক্সপার্ট মেম্বার ড. জিয়া উজ্ সবুর।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গণস্বাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুর রউফ। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএম কলেজের শিক্ষক সমিতির সম্পাদক আল আমিন সারোয়ার, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর বিক্রম, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা ও সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন।

সেইন্ট বাংলাদেশ এর চীফ কো-অর্ডিনেটর আহসান মুরাদ চৌধুরী এর সঞ্চালনায় সংলাপে আরো বক্তব্য রাখেন শিক্ষা সমিতির জেলা সভাপতি সফিকুল ইসলাম, ঢাকা আহসানিয়া মিশনের কো অর্ডিনেটর নাসির উদ্দীন প্রমুখ।