শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:১৫
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানের সব আরোহী

অনলাইন ডেস্ক  বিধ্বস্ত একটি বিমানের সব আরোহী সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন। বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যাওয়ার আগেই তারা নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন বলে বুধবার সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বোস্টনগামী দুই ইঞ্জিনবিশিষ্ট ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। বিমানটিতে তিনজন ক্রুসহ মোট ২১ জন আরোহী ছিলেন।

টেক্সাসের ব্রুকশায়ারের হাউসটন এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় মঙ্গলবার রাতে বিমানটি বোস্টনের উদ্দেশে রওয়ানা দেয়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সেখানে গাছপালা ও ঝোপঝাড় ছিল বলে জানা গেছে। বিমানের দুজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে সিএনএন জানিয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

চাটার্ড ওই বিমানের মালিক জেমস অ্যালান কেন্ট নামে এক ব্যক্তি। তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।