বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশাল এর আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ মোঃ ফারুক আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল শাহজাহান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি বরিশাল শেখ মোঃ সেলিম বিপিএম (বার), উপ-বিভাগীয় প্রকৌশলী সওজ সড়ক বিভাগ বরিশাল লিটন আহামেদ খান, উপ-পরিচালক (ইঞ্জিঃ) বিআরটিএ বরিশাল বিভাগ মোঃ জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সহকারী পরিচালক প্রকৌশলী (ইঞ্জিঃ) বিআরটিএ বরিশাল সার্কেল মোঃ আতিকুল আলম, মালিক-শ্রমিক সমিতি সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পরে অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।