মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আরিয়ানকে দেখতে শাহরুখের বাড়িতে ভক্তদের ভিড়

অনলাইন ডেস্ক  মুম্বাইয়ের আর্থার রোড জেলে তিন সপ্তাহ বন্দিদশা পেরিয়ে বৃহস্পতিবারই জামিন পেয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আদালতের রায়ের প্রক্রিয়া মেনে শনিবার সকালে জেল থেকে বেরিয়ে আসলেন তিনি। সাধারণ মানুষ ও চিত্রগাহকদের ভিড় পেরিয়ে তার পরে সোজা গাড়িতে। বাড়ির পথ ধরলেন তারকাপুত্র। তবে তার সঙ্গে দেখা যায়নি শাহরুখকে। তিনি গাড়ির ভেতরেই ছিলেন।

এদিকে সকাল থেকেই আরিয়ানের পথ চেয়ে এক সাধু বসেছিলেন মান্নাতের সামনে। তিনি নিমগ্ন হয়ে পড়ে গেছেন হনুমান চালিশা। এমন এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাকে একনজর দেখতে শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এর সামনে জড়ো হয়েছিল হাজারো মানুষ। শুধু বাসভবনই নয়, কারাফটকেও হাজির হয়েছিলেন শাহরুখের ভক্ত-অনুরাগীরা।

কিং খানের ছেলেকে এক নজর দেখতে কারাফটক থেকে মান্নাতের পুরো রাস্তায়ই ছড়িয়ে ছিল হাজারো মানুষ। গাড়ির পেছনেও ছুটেছে অনেকে।

আর মান্নাতের সামনে যেন পরিণত হয়েছিল জনসমুদ্রে। সেই জনসমুদ্রের একাংশ ঢাকঢোল পিটিয়ে স্বাগত জানায় আরিয়ানকে।

গত ২ অক্টোবর মধ্যরাতে মাঝসমুদ্রে একটি জাহাজে চলা রেভ পার্টি থেকে তাকে আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।