সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৪৫
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে :শিক্ষামন্ত্রী

ডেক্স রিপোর্ট: শিক্ষামন্ত্রী  বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় বেগম সুফিয়া মডেল হাইস্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শনকালে সাংবাদিকদের  বলেন।মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে সব শিশু গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে, দায়িত্বশীল হবে, নিজেদের কাজ নিজেরা করতে শিখবে। সবাই মিলে কীভাবে সিদ্ধান্ত নিতে হয়, সেটি শিখবে।

এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি ওই স্কুলের বিভিন্ন কক্ষে ছাত্র-ছাত্রীদের ভোটদান কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হচ্ছে। এই ধারাবাহিকতায় এবারও নির্বাচন হচ্ছে। আমি আশা করি এটি অব্যাহত থাকবে। যেসব স্কুল এর আওতার বাইরে আছে তারাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে।’

গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, এবার জেলার ৩২০টি মাধ্যমিক স্কুল ও ১০০টি দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হচ্ছে। এসব প্রতিষ্ঠানে ৮৭ হাজার ৭৩২ জন ছাত্র এবং ৯৫ হাজার ২২৪ জন ছাত্রী ভোট প্রয়োগ করছে।