মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:২৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মদিনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ৪৮

অনলাইন ডেস্ক  সৌদি আরবের মদিনায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়েছে, বাসটিতে অন্তত ৪৫ যাত্রী ছিল। মদিনার আল-উতামাহ নগরীর অদূরে আল হিজরাহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের মুখপাত্র খালেদ আল সেহাইল জানান, এ দুর্ঘটনায় বাসযাত্রী, চালক ও চালকের সহকারীসহ ৪৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই সেখানে ২০টি অ্যাম্বুলেন্স চলে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদপত্রের তথ্যমতে, বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টায় অ্যাম্বুলেন্স ডাকা হয়।