বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৫৪
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

শান্তি আলোচনা বাতিল করায় আমেরিকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে : তালেবান

অনলাইনডেস্ক:তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করার যে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তাতে আমেরিকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে হুশিয়ারি দিয়েছে ওই জঙ্গিগোষ্ঠী।

শান্তি আলোচনা বাতিল করার ফলে এখন আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের জীবন আরও বেশি হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছে তালেবানরা। খবর রয়টার্সের।

তালেবানরা ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, এতে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে এবং আফগানিস্তানে মার্কিন নাগরিকদের জানমাল আরও বেশি হুমকির মুখে পড়বে।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তি আলোচনা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে আমেরিকা নিজের অপরিপক্কতা ও অদূরদর্শীতার প্রমাণ দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তালেবান নেতাদের সঙ্গে ক্যাম্প ডেভিডে প্রস্তাবিত বৈঠক বাতিল করার পাশাপাশি তালেবানের সঙ্গে শন্তি আলোচনা বাতিল করে দেন।

ট্রাম্প লিখেছেন, কাবুলে সাম্প্রতিক বোমা হামলায় এক মার্কিন সেনা হত্যার দায় তালেবান স্বীকার করেছে। তাই তাদের সঙ্গে আর আলোচনা নয়।