বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৬
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

দুমকিতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করে নগ্ন ছবি ফেসবুকে ছাড়ায় গ্রেফতার ২

মো আজিজুল,দুমকী উপজেলা প্রতিনিধি  পটুয়াখালীর দুমকিতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করে তার ভিডিও ধারন করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় কামরুল আকন (২৬) হাবিব আকন(৩০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আকন বাড়ি এলাকায়।

দুমকি থানা পুলিশ জানায়, উপজেলার মুরাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রী একই বাড়ির আঃ হক আকনের ছেলে কামরুল বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় শনিবার বিকেলে কামরুল আকন,হাবিব আকন সহ ৪থেকে ৫জন ঔ ছাত্রীর নির্জন ঘরে ঢুকে জোর করে ধর্ষণ করে।এবং ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সামাজিক যোগাযোগে ছবিটি ভাইরাল হলে দুমকি থানা পুলিশ কামরুল ও হাবিব কে রবিবার রাতে গ্রেফতার করে।

এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। ধর্ষণের শিকার ওই মাদ্রাসার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি আবদুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে দুমকি থানায় মামলা হয়েছে মামলা নং ০৬ এবং ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী এবং গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।