মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৩১
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

ডেস্করিপোর্ট  জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া চেম্বারের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এবং পুলিশ সুপার কুষ্টিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ফুল ও ক্রেস্ট দিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুষ্টিয়াদ্বয়দের সম্মানিত করা হয়। স্বাগত বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজি মোঃ রবিউল ইসলাম কুষ্টিয়া চেম্বার সংক্রান্তে মূল্যবান বক্তব্য রাখেনএবং পরবর্তীতে কুষ্টিয়া চেম্বারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ মুল্যবান বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, ব্যবসায়িক নের্তৃবৃন্দই অর্থনীতির মূল চালিকা শক্তি। কুষ্টিয়ায় ব্যাবসা বানিজ্য করতে যেন আপনাদের কোন সমস্যা না হয়, সেই কারণে কুষ্টিয়া জেলা পুলিশ আপনাদেরকে আলাদা গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়ে থাকে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তাবৃন্দ, অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, সূধিবৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।