মঙ্গলবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৪২
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা”র নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ : এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেছেন,আসন্ন ২৬ ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা”র ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। তিনি উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সুধী ও সাংবাদিকদের আস্বস্ত করে বলেন, পুলিশ শুধুমাত্র আইন শৃঙ্খলার অংশটুকু দেখবে এবং ২৬ তারিখের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক ডিপ্লয়মেন্ট, পুলিশি তৎপরতা ও ব্যস্ততা থাকবে ; ফলে কোন অপরাধী দুস্কর্ম করে পুলিশের হাত থেকে রেহাই পাবে না।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ২ টায় ও বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারদ্বয়ের সম্মেলন কক্ষে যথাক্রমে কুমারখালী ও খোকসা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম আরো বলেন,কুমারখালী ও খোকসা থানা এলাকার ইউনিয়ন পরিষদের সকল ভোটারদের উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা কেউ গুজবে কান দিবেন না বা কারো কথায় ভয়, বিভ্রান্ত ও আতংকিত না হয়ে নিজের ভোটের সিধান্ত নিজেই নিবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, কুষ্টিয়া, আর এম সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুমারখালী ও খোকসা’র উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ, মোঃ কামরুজ্জামান, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, মোঃ আশিকুর রহমান, অফিসার ইনচার্জ খোকসা থানা, সুধী বৃন্দ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীবৃন্দ, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।