সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৩১
শিরোনাম :
বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত

বিচারপতি নিয়োগে আইন করা অপরিহার্য: প্রধান বিচারপতি

ডেস্করিপোর্ট  বিচারপতি নিয়োগে আইন করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, বিচারপতি নিয়োগে আইন করা অপরিহার্য। তাহলে মানুষের ভিত্তিহীন অভিযোগ দূর হবে।

বুধবার আপিল বিভাগে বিদায়ী সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

শেষ কর্মদিবসে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

বুধবার সকালে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের এজলাস কক্ষে রীতি অনুযায়ী ছিল এই আয়োজন।

সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এবং আইনজীবী সমিতির পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মাদ শফিক উল্ল্যাহ।

প্রসঙ্গত, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাচ্ছেন ৩১ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে অবকাশ। ফলে অবকাশে বসবে না আপিল বিভাগ। তাই দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে আজ শেষ বিচারিক কর্মদিবস পালন করলেন তিনি।