ডেস্করিপোর্ট চাকরি নয়, সেবা এই বিষয়কে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোন চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম, এমন প্রার্থীদের খুঁজছে বাংলাদেশ পুলিশ।

রবিবার (১২ ডিসেম্বর) সকাল ৮ টায় পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর ২য় ধাপে জেলা পুলিশ কুষ্টিয়া পরীক্ষা গ্রহণকারী উপ-কমিটির অন্যান্য সদস্যবৃন্দ পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলমের নের্তৃত্বে সাতক্ষীরা জেলার চাকুরি প্রত্যাশী প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করেন। সাতক্ষীরা জেলার ৯৯৫ জন পুরুষ প্রার্থী ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেন। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের ১ম দিন অর্থাৎ ১২ ডিসেম্বর পুরুষ সাধারণ কোটা ও মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীগন অংশগ্রহন করেন। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শেষে পুরুষ সাধারণ কোটা-৫০৭ জন ও মুক্তিযোদ্ধা কোটার-০৭ জন প্রার্থী যোগ্য বলে বিবেচিত হয়। পরীক্ষা গ্রহণকারী উপ-কমিটির অন্যান্য সদস্য যথাক্রমে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), কুষ্টিয়া, মো: আজিবর রহমান, আর আই ,কুষ্টিয়া, মো: শহিদুজ্জামান, আরওআই, কুষ্টিয়া সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে প্রথম দিনের নিজ দায়িত্বগুলো শেষ করেন।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের জন্য শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই কাজে সহায়তাকারী হিসেবে কুষ্টিয়া জেলার ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, নায়েক ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।