সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৭
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

বরিশালে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলা

শামীম আহমেদ  ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ (১৫) ডিসেম্বর বুধবার বেলা ১২ টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন বরিশাল সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্ল।

মামলাটি আদালত গ্রহন করে আদেশের জন্য আগামী জানুয়ারি মাসের ৩ তারিখের দিন ধার্য করেছে বলে জানিয়েছেন মামলার আইনজীবি অ্যাডভোকেট শেখ আঃ কাদের।অপরদিকে মামলার এজাহারে সংশ্লিষ্ট ফেসবুক পেজের এডমিন মোছাদ্দের আলী জায়গীরদারকে আসামি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, স¤প্রতি নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়েও কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তিনি। বক্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হবার কারনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।