বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২০
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

নিজ বাসা থেকে গীতিকার রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  নিজ বাসা থেকে জনপ্রিয় গীতিকার মেহবুবুল হাসান রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি রাসেল ও’নীল নামে বিনোদন জগতে পরিচিত ছিলেন। তার বয়স হয়েছিল ৪৭।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের খাবার শেষ করে নিজ কক্ষে যান রাসেল। দরজা ভেতর থেকে লাগানো দেখে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করেন। দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ গিয়ে দেখে সিলিংফ্যানের ঝুলছেন রাসেল। পরে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে। আত্মহত্যায় প্ররোচনা আছে কিনা সেটিও খতিয়ে দেওয়া হচ্ছে।

এসআই সাইদুরের ভাষ্য— তদন্তের পর এর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
রাসেল রচিত জনপ্রিয় গান ‘দিন বাড়ি যায়/ চড়ে পাখির ডানায়’। তার লেখা বেশিরভাগ গানই দলছুট এবং বাপ্পা মজুমদার গেয়েছেন।

রাসেল এ সময় সাংবাদিকতা করতেন। পরে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপনী সংস্থায় চাকরি নেন। গানের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনের জিংগেলও লিখেছেন তিনি।