মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩২
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

অগ্নিদগ্ধ রোগীদের মাঝে মেডিকেল সাংবাদিক পরিষদের খাবার বিতরণ

ডেস্ক রিপোর্ট  মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য… সেই ভূপেন হাজারির গানের কলির সাথে বাস্তবতা প্রমাণ করে দিলেন বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ। বার্ষিক বনভোজন বাতিল করে সেই টাকা দিয়ে অগ্নিদগ্ধ রোগীদের মাঝে খাবার বিতরণ করে প্রমাণ করে দিলেন মানুষ মানুষের জন্য।

মানবতার সেবায় একমাত্র মেডিকেল সাংবাদিক সংগঠন বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের উদ্যোগে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিদগ্ধ হওয়া শতাধিক যাত্রী শে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে বিভিন্ন রকমের ফল বিতরণ করেন।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় হাসপাতালের চক্ষু ওয়ার্ডে (অস্থায়ী বার্ন ইউনিট) ভর্তিরত অগ্নিদগ্ধ রোগীদের মাঝে বিভিন্ন রকমের ফল বিতরণ করেন।

বার্ষিক বনভোজন বাতিল করে এমন ব্যতিক্রম আয়োজন করেন স্বাস্থ্য বিটে কাজ করা এই সাংবাদিক সংগঠনটি। সাংবাদিক সংগঠনের ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।

এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা বিপ্লব আহমেদ লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, দেশে এরকম দূর্ঘটনা পুনরাবৃত্তি রোধে নৌ পরিবহন সংশ্লিষ্ট সকলের আরও সচেতন হওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় সুস্থ তদন্ত সাপেক্ষে সুস্থ বিচারের দাবী করেন।

সংগঠনের সভাপতি শিকদার মাহাবুব সাংবাদিকদের বলেন, আমরা সাংবাদিক সংগঠন সবসময়ই অসহায় রোগীদের পাশে থাকি। তারই ধারাবাহিকতায় এবার বার্ষিক বনভোজন বাতিল করে রোগীদের খাদ্য সহায়তা দিচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, কলেজের অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহিন,
বরিশাল মেট্টোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ মোঃ শরিফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সিনিয়র সহসভাপতি গোপাল সরকার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সদস্য রাইসুল ইসলাম অভি প্রমুখ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন শেবামেক হাসপাতালের সেবা তত্বাবধায়ক সেলিনা আক্তার, সিনিয়র স্টাফ নার্স লিঙ্কন দত্ত, সিনিয়র স্টাফ নার্স শিলা আক্তার, সিনিয়র স্টাফ নার্স নুপুর বৈদ্য, বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি শিকদার মাহাবুব, প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য বিপ্লব আহমেদ, সিনিয়র সহসভাপতি সিহাব ত্বহা, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব, সদস্য নাহিদ টিপু সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।