বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২৩
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

পদ্মা সেতু পরিদর্শনে প্রধানমন্ত্রী

ডেস্করিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকস্মিক পদ্মা সেতু পরিদর্শন করেছেন। স্বপ্নের পদ্মা সেতুতে হেঁটেছেন তিনি। শুক্রবার সকালে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন বলে নিশ্চিত করেছেন পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের।

তিনি জানান, সকাল সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পদ্মা সেতু পরিদর্শন করেন। তারা গাড়িতে করে পদ্মা সেতুর ওপর দিয়ে সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান। এ সময় তাদের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পদ্মা সেতুতে সাত নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার হাঁটেন।

সর্বশেষ চলতি বছরের গত ২৮ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার সময় আকাশ পথে পদ্মা সেতু দেখেছিলেন প্রধানমন্ত্রী। তখন হেলিকপ্টার থেকে তিনি সেতুর ভিডিও ধারণ করেন নিজের মোবাইল ফোনে। এ সময় তার পাশে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

এর আগে গত বছরের ১৭ মার্চ টুঙ্গিপাড়া আসা-যাওয়ার পথে হেলিকপ্টার থেকে সরাসরি পদ্মা সেতুর নির্মাণ কাজ দেখেছিলেন প্রধানমন্ত্রী। তখন পদ্মা সেতুর পূর্ণাঙ্গ কাঠামো নির্মাণ কাজ শেষ হয়নি।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর সচিবালয় থেকে ‘ঢাকা নগর পরিবহণ’ উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। এখন পিচ ঢালাইয়ের কাজ চলছে, এটা শেষ হলেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন হয়ে যাবে। আমাদের টার্গেটের মধ্যেই ২০২২ সালের জুনে পদ্মা সেতু উদ্বোধন হবে।