বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৫৭
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

বরিশালে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ডেস্করিপোর্ট  বই উৎসব না হলেও বরিশালে আনন্দঘন পরিবেশে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।

বরিশালে সকাল সাড়ে ১১টায় মুকুল স্মৃতি স্কুল মাঠে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।

জেলা প্রশাসক বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই উপহার দেওয়া বর্তমান সরকারের সবচেয়ে বড় সফলতা। করোনার জন্য বই উৎসব করতে না পারলেও আজ থেকে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে নব আদর্শ স্কুলে বই বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার।

এ বছর বরিশাল জেলায় প্রাথমিকে সাড়ে ১৪ লাখ বইয়ের চাহিদা থাকলেও বই এসেছে ১৩ লাখ। মাধ্যমিকে ৪৩ লাখ চাহিদার বিপরীতে এখন পর্যন্ত বই এসেছে ২৫ লাখ। তবে আগামী কয়েকদিনের মধ্যে সব বই পাওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা।