বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:৫০
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

ট্রেনের ইঞ্জিন বিকল, পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

ডেস্করিপোর্ট  ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় গাজীপুরের সঙ্গে পশ্চিমাঞ্চলের সব ধরণের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার কালিয়াকৈরের হাইটেকপার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায়। পরে গাজীপুরের কালিয়াকৈরের হাইটেকপার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ট্রেনে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

এতে গাজীপুরের সঙ্গে পশ্চিমাঞ্চলের সব ধরণের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ সময় মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এবং মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা ট্রেনটি যাত্রাবিরতি করে।

পশ্চিমাঞ্চল (পাকশি) বিভাগে খবর দেওয়া হয়েছে। উদ্ধার ট্রেন ঘটনাস্থলে গিয়ে মেরামতের কাজ শেষ করলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।