বুধবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৫৮
শিরোনাম :
রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট

মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

অনলাইন ডেস্ক  মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

শনিবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এই তথ্য জানিয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পেতে রাখা মাইনের বিস্ফোরণ ঘটে। শুক্রবার রাজধানী বাংগি থেকে ৫০০ কিলোমিটার দূরের গোলযোগপূর্ণ ওহাম-পেন্ডে প্রদেশের বোহংয়ে ওই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে বোয়ার শহরে অবস্থিত শান্তিরক্ষা মিশন পরিচালিত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

জাতিসংঘের শান্তি মিশন ঘটনার নিন্দা জানিয়েছে। হামলার জন্য দেশটির সশ্রস্ত্র বিদ্রোহী দলগুলো দায়ী বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও কোনো গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি।

এর আগে গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমে মাইন বিস্ফোরণে তিন তানজানিয়ার শান্তিরক্ষী আহত হন।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গত আগস্ট থেকে এখন পর্যন্ত মাইন বিস্ফোরণে দুই নারী ও পাঁচ বছরের এক শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ৫০ লাখ জনসংখ্যার এ দেশটি পৃথিবীর অন্যতম দরিদ্র একটি দেশ। বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহী বাহিনীগুলোর সঙ্গে দেশটির সরকারি বাহিনী লড়াই করছে।