মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:০১
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

বৈধ যানবাহন চালকদের নববর্ষের শুভেচ্ছা জানালো বিএমপি ট্রাফিক পুলিশ

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বৈধ কাগজধারী যানবাহন চালকদের লাল গোলাপ দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাফিক পুলিশের এডিসি শেখ মোঃ সেলিম।

শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর আমতলার মোড় ও সদর রোড কাকলীর মোড় এলাকায় বৈধ কাগজপত্র ধারী প্রাইভেটকার,পিকআপ,সিএনজি ও মোটরসাইকেল চালকদের লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় বিএমপি ট্রাফিক পুলিশের এডিসি শেখ মোঃ সেলিম জানান, বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে ডিসি ট্রাফিক এস এম তানভীর আরাফাতের সার্বিক তত্বাবধায়নে বরিশালে চলমান যানবাহন চালকদের সড়ক পরিবহন আইন মেনে চলতে উদ্ধুদ্ধ করতে বৈধ কাগজপত্রধারী যানবাহন চালকদের লাল গোলাপ ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে।এর মাধ্যমে নগরবাসীরা ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেরা সচেতন হবে এবং অপরকে সচেতন করে তুলবে।যারা হেলমেট পরিধান করে ড্রাইভিং লাইসেন্স সহ বৈধ কাগজ দেখাতে পেরেছেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।আর যারা বৈধ কাগজ দেখাতে পারেননি তাদেরকে মামলা দেয়া হয়েছে।

এডিসি শেখ মোঃ সেলিম আরো জানান,বরিশাল নগরীর সড়কগুলোতে যানজট মুক্ত করে শৃংখলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশ বদ্ধ পরিকর।সড়কের দুই পার্শে মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন অবৈধ ভাবে পার্কিং করার কারনে যানজটের সৃষ্টি হয়।কোন অবস্থাতেই সড়কের পার্শে অবৈধ ভাবে যানবাহন পার্কিং করতে দেয়া হবেনা।এছাড়াও হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজ পত্র বিহিন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে।আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃংখলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের টি আই মোঃ রবিউল ইসলাম,টি আই আঃ রহিম,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টি আই জিয়াউল হক,টি আই আঃ করিম,সার্জেন্ট রানা মিয়া,সার্জেন্ট শহিদ,ট্রাফিক পুলিশ সদস্য নাছির উদ্দিন নাইম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।