মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:০৬
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

নিজ ঘরে মা-মেয়ের গলাকাটা লাশ

ডেস্করিপোর্ট  জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বসতঘর থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে মেলান্দহের গোবিন্দপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মেলান্দহের গোবিন্দপুর দারোয়ানপাড়ার মৃত আকমল চৌধুরীর স্ত্রী জয়ফল বেওয়া (৫০) ও তার মেয়ে স্বপ্না আক্তার (৩২)।

মেলান্দহ থানার ওসি এসএম ময়নুল ইসলাম জানান, গোবিন্দপুর দারোয়ানপাড়া এলাকা থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।