বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৫৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের দায়ে যুবকের কারাদন্ড

ভোলা প্রতিনিধি  ভোলায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে মহড়া দেওয়ার অভিযোগে সোহাগ (৩২) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ কারাদন্ড দেন। কারাদন্ডপ্রাপ্ত সোহাগ ভোলা সদর উপজেলার ৭ নং ওয়ার্ডের মো. শাহে আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান শনিবার (০১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে একদল দুস্কৃতিকারী শিবপুর ইউনিয়নের চাউলতা তলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। এ সময় তাদের ধাওয়া করে সোহাগ নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি গুলতি ও বেশ কিছু মারবেল জব্দ করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়।

আগামী ৫ জানুয়ারী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নসহ ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।