মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১০:২২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশাল-বাউফল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৩০

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর বাউফলের কাগুজিরপুল বাসস্ট্যান্ড থেকে বরিশালের উদ্দেশে ছেরে যাওয়া যাত্রীবাহী একটি বাস বাউফল-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থালে ৯জন নিহত হয়েছেন।

ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০জন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (২ জানুয়ারি ) সকাল ৯টা দিকে বাকেরগঞ্জ উপজেলার বটতলা বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

বাউফল বাসস্ট্যান্ড সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ৮টার দিকে বাউফল বাসস্ট্যান্ড থেকে ‘ধানসিড়ি নেটওয়ার্ক’ নামের একটি (৫২ সিট বিশিষ্ট) বাস যাত্রী বোঝাই করে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়। বাকেরগঞ্জের বটতলা নামক স্থানে পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পরে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থালেই প্রাণ হারায় ৭জন। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও দুজন। ওই ঘটনায় আহত হন আরও অন্তত ৩০জন। আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।