বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫৪
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

বিএমপি উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কস্থ উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার উপস্থিত সকল পুলিশ সদস্যদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন,বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে হবে।ওমিক্রন সম্পর্কে সাধারন জনগনকে সচেতন করে তুলতে নিয়মিত প্রচার প্রচারনা চালাতে হবে।যাতে করে সাধারন জনগন নিজেরা সচেতন হয়ে অপরকে সচেতন করে তুলতে পারে।করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।এ সময় তিনি ওমিক্রন থেকে বাচতে সাধারন মানুষকে সচেতন করে তুলতে কাউনিয়া ও এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, নতুন বছর অর্থাৎ ২০২২ সালের শুরু থেকেই কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং জোরদার করে জনগন ও পুলিশের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। জনগনের কল্যাণে আমাদেরকে মানবিক পুলিশ হতে হবে এবং প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব ঈমানী দায়িত্ব হিসেবে যথাযথভাবে সঠিক সময়ে পালনের মাধ্যমে জনগণের শতভাগ কল্যাণ নিশ্চিত করতে হবে। আমরা জনগনের প্রথম ভরসা স্থল হতে চাই। বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন জনগনের কাছে নির্ভেজাল সেবা পৌঁছে দিতে হবে। এখন থেকে জনগনকে পুলিশি সেবা নিতে দুর দুরান্ত থেকে আর থানায় আসতে হবেনা। প্রত্যন্ত এলাকার বিট অফিসারের মাধ্যমে সকল প্রকার পুলিশি সেবা নিতে পারবেন। প্রতিটি বিট অফিসার তার বিট এলাকার মানুষের সাথে মিশে তাদের সকল প্রকার সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবেন। এতে করে স্থানীয় ভাবে অনেক সমস্যা সমাধান করা যাবে। থানায় মামলা সংখ্যা কমে যাবে এবং জনগনের দুর্ভোগ লাঘব হবে। মনে রাখতে হবে আমরা বৃটিশ বা পাকিস্তানি পুলিশ নই। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর দেয়া স্বাধীন বাংলাদেশের জনগনের পুলিশ।

এ সময় তিনি আরও বলেন,পুলিশের প্রতি সাধারন মানুষের ভাল ধারনা তৈরী করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের করাল গ্রাস থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। সমাজ থেকে মাদক দুর করতে হলে জনসাধারণের আস্থা অর্জন করে আন্তরিক ভাবে কাজ করে যেতে হবে। মাদকের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাকে ছাড় দেয়া হবেনা।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম শামীমের সঞ্চালনায় অপরাধ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর শেখ মোঃ সেলিম,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ খলিলুর রহমান,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ এ আর মুকুল সহ অন্যান্ন পুলিশ সদস্যরা।