শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

স্যামসাংকে হটিয়ে ফের শীর্ষে অ্যাপল

অনলাইন ডেস্ক  স্যামসাংকে হটিয়ে ফের বাজারের শীর্ষে ফিরেছে মার্কিন স্মার্ট ডিভাইস জায়ান্ট অ্যাপল। গত বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী অন্যান্য স্মার্টফোন নির্মাতাদের পিছনে ফেলে শীর্ষে উঠেছে অ্যাপল। এর আগে তৃতীয় প্রান্তিকে দ্বিতীয় অবস্থানে ছিলো কোম্পানিটি।

কানালিসের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যাপলের পরেই রয়েছে স্যামসাংয়ের অবস্থান। মূলত আইফোন ১৩ সিরিজের ব্যাপক চাহিদার কারণে অ্যাপল চতুর্থ প্রান্তিকে শীর্ষে উঠে আসে।

২২ শতাংশ শেয়ার নিয়ে বাজারের শীর্ষে থাকা অ্যাপল অবশ্য চাহিদানুযায়ী আইফোন তৈরিও করতে পারছে না। ফলে কিছু কিছু বাজারকে প্রাধান্য দিয়ে আইফোন সরবরাহ করছে প্রযুক্তি জায়ান্টটি। তবে ক্রমেই সাপ্লাই চেইন স্বাভাবিক হচ্ছে।

চতুর্থ প্রান্তিকে ২০ শতাংশ শেয়ার ছিলো স্যামসাংয়ের। এছাড়া শাওমি ১২ শতাংশ, অপো ৯ শতাংশ এবং ভিভো ৮ শতাংশ শেয়ার নিয়ে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের শীর্ষ পাঁচে অবস্থান করেছে। সূত্র: সিনেট