সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০২
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

অকল্যান্ড সিটি সেন্টারে একটি জায়গা ঘিরে রেখেছে পুলিশ

ডেক্স রিপোর্ট: অকল্যান্ড সিটি সেন্টারে একটি জায়গা ঘিরে রেখেছে পুলিশ নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, অস্ত্রধারী পুলিশ ও অ্যাম্বুলেন্স অ্যালবার্ট ও কুইন্স স্ট্রিটের একটি অংশ ঘিরে রেখেছে। সেখানে মানুষজনকে ভবনের বাইরে যেতে দেওয়া হচ্ছে। স্থানীয় লোকজন বলছেন, পুলিশ রাস্তা ঘিরে রেখেছে।একজন প্রত্যক্ষদর্শী বলেন, অনেক পুলিশ সদস্য রয়েছেন। সাতটি পুলিশের গাড়ি ও দুটি অ্যাম্বুলেন্স রয়েছে সেখানে। মানুষজনকে ওই এলাকায় যেতে নিষেধ করা হয়েছেন। সেখানে ১৫ মিনিট পথ আটকে রাখার পর আবার রাস্তা খুলে দেওয়া হয়। এ বিষয়ে পুলিশ কোনো ব্যাখ্যা দেয়নি।

পরে পুলিশ গ্যালাওয়ে স্টেশনে জড়ো হয়েছে। সেখানে একটি ব্যাকপ্যাক পড়ে থাকতে দেখা গেছে। পুলিশের পক্ষ থেকে বোমা নিষ্ক্রিয়কারী রোবট পাঠানো হয়েছে। এরপর নিয়ন্ত্রিত একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, স্টেশনে পুলিশের সদস্যরা রয়েছে। সেখানে গাড়ি চালকদের যেতে দেওয়া হচ্ছে না।

মুখপাত্র বলেছেন, বিটোমার্ট ট্রেন স্টেশন থেকে সবাইকে বের করে দেওয়া হয়নি। ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসেনি। পূর্বসতর্কতা হিসেবে গ্যালাওয়ে স্টেশনে জরুরি এলাকা ঘিরে রাখা হয়েছে।