মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

পটুয়াখালীতে পিকনিকের বাস উল্টে খাদে, আহত ৫

ডেস্করিপোর্ট  পটুয়াখালীতে পিকনিকের বাস উল্টে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে প্রস্তাবিত ইপিজেডের পাডুখালী এলাকা এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বর্ন গ্রাম আতাই কসবা পাবনা এলাকার বাসিন্দা এস এস মরজুদ্দিন, পার্থনা বিশ্বাস, শাহনাজ পারভীন, রমন বিশ্বাস ও মোসা. আফরোজা।

পটুয়াখালী সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বলেন, পাবনা থেকে কলজ শিক্ষার্থীদের নিয়ে সিলভার লাইনের দুটি বাস কুয়াকাটা যাচ্ছিলো। পথে প্রস্তাবিত ইপিজেডের পাডুখালী এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় বেশ কয়েকজন আহত হন।

আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।