বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশালে করোনা সংক্রমন রোধে বিএমপি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ

ডেস্করিপোর্ট  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমন প্রতিরোধে স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধানে উদ্ধুদ্ধ করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক শেখ মোঃ সেলিম মাস্ক বিতরণ করেছেন।

রবিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার রুপাতলী বাস টার্মিনাল ও আমতলার মোড় এলাকায় যানবাহন চালক,যাত্রী, শ্রমিক ও সাধারন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক শেখ মোঃ সেলিম বলেন,আমাদেরকে কথায় নয় কাজে বড় হতে হবে,অর্থে নয় মানবিকতায় বড় হতে হবে।বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে ডিসি ট্রাফিক এস এম তানভীর আরাফাতের সার্বিক তত্বাবধায়নে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী,শ্রমিক, বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লিফলেট ও জনসচেতনতামূলক ব্যাপক প্রচার, প্রচারনা চালিয়েছি এবং বর্তমানেও এ সব প্রচারনা চলমান আছে।সুতরাং আপনারা সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধান করে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করুন।

এ সময় তিনি আরও বলেন,বরিশাল নগরীর সড়ক গুলোতে চাঁদাবাজী ও যানজট মুক্ত করে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ট্রাফিক পুলিশ বদ্ধপরিকর।আমরা সবাই সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে যানজট ও সড়ক দুর্ঘটনার হার কমে যাবে।সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। এছাড়াও গনপরিবহনে জনসাধারনকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রাখত কঠোর অবস্থানে রয়েছে ট্রাফিক পুলিশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএমপি ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোঃ খলিলুর রহমান,বিএমপি ট্রাফিক পুলিশের টি আই আঃ রহিম,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,সার্জেন্ট সিদ্দিকুর রহমান সহ ট্রাফিক পুলিশের সদস্যরা।