সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০২
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

শনিবার দেশে ফিরে আসছেন টাইগাররা

ডেক্স রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার ভোরে শুরু হওয়ার কথা ছিল তৃতীয় টেস্ট।কিন্তু ক্রাইস্টচার্টে হামলার পর ম্যাচটি সমঝোতার ভিত্তিতে বাতিল করা হয়েছে। অল্পের জন্য রক্ষা পাওয়া বাংলাদেশ ক্রিকেটারদের মনেও শঙ্কা বিরাজ করছে।ক্রিকেটারদের অনেকের মনে ভীতি কাজ করছে। এমতাবস্থায় খুব দ্রুত দেশে ফিরতে চাইছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তড়িঘড়ি করে সে ব্যবস্থাও করা হয়েছে। কাল সিঙ্গাপুর এয়ারলাইনসের দুপুর ১২টার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) ফ্লাইটে দেশে ফিরবেন মাহমুদুল্লাহ-তামিমরা।

প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে জুমার নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুড়ে। এতে ৪৯জন নিহত হয়েছেন।এদের মধ্যে বাংলাদেশি দুজন রয়েছেন।

ওই মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম-মাহমুদুল্লাহরা। পরে এক পথচারীর কাছ থেকে সংবাদ পেয়ে হোটেলে ফিরে আসেন তারা। এতে প্রাণে বেঁচে যান।