মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ ইং, সকাল ৯:২৬
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস

ঢাকায় দিনদুপুরে চাপাতি দেখিয়ে ছিনতাই (ভিডিও)

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দিনদুপুরেই দুই ছিনতাইকারী দুইদিক দিয়ে এসে একটি রিকশার গতিরোধ করে। এরপর চকচকে চাপাতি বের করে যা কিছু আছে সব দিয়ে দিতে বলে। ভয়ে রিকশা আরোহীও সব বের করে দেয়। কিন্তু এ সময় আশেপাশ দিয়ে অনেকেই হেঁটে চলে গেলেও কাউকে এগিয়ে আসতে দেখা যায়।

জানা গেছে, ঘটনাটি ঘটে রাজধানীর মালিবাগ প্রথম লেনের ১৭৩ ও ১৭৪ এর মাঝামাঝি জায়গায়। সেখানকার একটি সিসি টিভি ফুটেজেতে ছিনতাইয়ের এই দৃশ্য ধরা পড়েছে। তবে প্রকাশ্যে এমন ছিনতাইয়ে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ আবার দাবি করছেন, এটাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা। কেউ কেউ আবার বলছেন, রাতের অন্ধকারে রাজধানীর অলি-গলিতে এমন ঘটনার কথা প্রায় শোনা যায়। কিন্তু দিনের আলোতে এটা মেনে নেওয়া যায় না।

আবার গোলাম সরোয়ার নামের একজন নেটিজেন আশপাশের মানুষের নীরব থাকাকে দায়ী করছেন। তিনি বলেন, ”একজন মহিলা দৌড় দিয়ে ছিনতাইকারীকে আটক করেতে পারে, আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখি।”

এলাকাবাসীর বরাত দিয়ে একটি সূত্র জানিয়েছে, ভিডিওতে হলুদ টিশার্ট পরিহিত ছিনতাইকারীর নাম ইউসুফ আর সঙ্গীর নাম আবুল/সুজন। গুলবাগের বুড়ি চালায় এদের আড্ডা।

Posted by Monirul Islam on Friday, March 1, 2019