রবিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৩৬
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণসহ গ্রেফতার ১

ডেস্করিপোর্ট  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

বাহরাইন থেকে আসা গ্রেফতারকৃত ওই যাত্রীর নাম শফিকুল ইসলাম।

ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তা সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যা ৭টায় গ্লফ এয়ারের জিএফ-২৫০ ফ্লাইটে বিমানবন্দরে নামেন শফিকুল। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার লাগেজ স্ক্যান করা হয়। ভেতরে ইলেকট্রিক ফ্যানের মধ্যে স্বর্ণের ইমেজ পাওয়া যায়। পরে লাগেজ খুলে ফ্যানের ব্যাটারির মধ্যে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।

সাজ্জাদ হোসেন জানান, জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ২ কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

গ্রেফতারকৃত শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।