মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:২৭
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ,পানিতে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট

ডেস্করিপোর্ট  বর্ষণ-পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটে ভয়াবহ রূপ নিয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে। বিভাগের প্রধান নদী সুরমা, কুশিয়ারা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের ৬টি ও সুনামগঞ্জের ৬টি মোট ১২টি উপজেলায় বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে।

এদিন দেখা গেছে, সিলেট শহরের নিকট সুরমার পানি বিপদসীমার উপরে। পানি উপচে শহরের অভিজাত এলাকা উপশহরে পানি ঢুকছে। এছাড়া তালতলা, কুশিঘাটসহ বিভিন্ন এলাকায় হু-হু করে পানি ঢুকছে। শহরের ড্রেন ও নালা, ছড়া দিয়ে পানি সুরমায় প্রবাহিত হচ্ছে না। কাজীর বাজারের কাছের নালাসহ বিভিন্ন নালা দিয়ে এখন সুরমার পানি শহরে ঢুকে সয়লাব। অনেকের বাসাবাড়িতে পানি ঢুকে রান্নাবান্না বন্ধ। গ্রামীণ সড়ক এমনকি জেলা সদরের সাথে উপজেলা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সুনামগঞ্জের, ছাতক, তাহিরপুরের অবস্থাও সূচনীয়।

ছাতক-সিলেট সড়ক ও তাহিরপুর-সুনামগঞ্জ এবং সিলেটের সাথে কানাইঘাট ও গোয়াইনঘাটের সড়কে যান চলাচল বন্ধ। প্রায় স্থানে জীবনযাত্রা অচল। দুই জেলায় অন্তত: দুলাখ লোক পানি বন্দী। অনেকেই কাটা ধান শুকাতে পারেননি। আবার হাওর বহির্ভূত জমি থেকে ব্রিধান-২৯ কেটে আনতে পারেননি।

গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ৩৬৯ মি. বৃষ্টিপাত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সকাল ৯টায় জানিয়েছে, বৃষ্টি কম হলেও প্রায় নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, সিলেট অঞ্চলে বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে উজান থেকে নেমে আসা ঢল। ভারতের মেঘালয়, ত্রিপুরা ও আসাম প্রদেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

রাস্তাঘাট তালিয়ে যাচ্ছে

এদিকে ক্রমেই গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। সিলেট ও সুনামগঞ্জের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও পাঠদান বন্ধ। ছাতক ও কোম্পানীগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিভিন্ন উপজেলায় গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে জনদুর্ভোগ বেড়েছে। সিলেটের সাথে কানাইঘাট ও গোয়াইনঘাটের সড়ক যোগাযোগ বন্ধ রবিবার থেকেই। কানাইঘাটে সুরমা নদীর পানি কিছুটা কমলেও সুরমা ডাইকের গৌরিপুর-কুওরঘড়ি এলাকায় ৬টি ভাঙ্গন কবলিত পয়েন্ট দিয়ে তীব্র গতিতে পানি প্রবাহিত হচ্ছে। বিভিন্ন এলাকায় কাঁচা বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। বিপুল সংখ্যক বাড়ি-ঘর ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে হয়ে পড়েছে। মাঠ ও গোচারণ ভূমিতে পানি উঠায় গো-খাদ্য সংকটসহ মৎস্য খামারিরাও চরম শঙ্কায়।

সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নূরুল ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতির ওপর জেলা প্রশাসনের মনিটরিং অব্যাহত রয়েছে। রবিবার পর্যন্ত বন্যার্তদের জন্য ১০৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কানাইঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পৌর শহরসহ আশপাশ এলাকায় কিছুটা পানি কমলেও হাওর ও সমতল এলাকায় বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে।