মঙ্গলবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:২৪
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

বরিশালে পুনাক প্রদর্শনী ও সৌন্দর্যবর্ধনের উদ্বোধন করলেন শাহাবুদ্দিন খান

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ নারী কলাণ্য সমিতি’র প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র সম্প্রসারণ, সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় নগরীর পুলিশ লাইন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)।

এসময় অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান এর সহধর্মিণী ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির বিদায়ী সভানেত্রী আফরোজা পারভীন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম ও মোহাম্মদ এনামুল হক, বিএমপি’র উত্তর বিভাগের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার, দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলী আশরাফ ভূঁঞা, উপ-কমিশনার মোকতার হোসেন, উপ-কমিশনার খান মোহাম্মদ আবু নাসের প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় কর্মকর্তাবৃন্দ ফলক উন্মোচন এবং দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে পুনাক প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র সম্প্রসারণ, সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন বিএমপি কমিশনার।

জানাগেছে, বিদায়ী পুনাক সভানেত্রী আফরোজা পারভীন এর সার্বিক পরিকল্পনা, তত্ত্বাবধান ও বাস্তবায়নে প্রদর্শনী, বিক্রয়কেন্দ্র সম্প্রসারণ, সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়।