রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:২৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ধান মজুত করায় ৪০ হাজার টাকা জরিমানা

ডেস্করিপোর্ট  হবিগঞ্জে ধান মজুত রাখার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে জেলা শহরের খাদ্যগুদাম সড়কে অভিযান চালানো হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং জেলা প্রশাসন সোহেল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করে। তারা ধানের লাইসেন্স না নিয়েই ব্যবসা পরিচালনা করছিলেন। এ ছাড়া তাদের গোদামে অবৈধভাবে ধান মজুদ করে রেখেছিলেন।