শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

ইবি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ার ইবি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মে ২০২২) সকাল ১১ টায় কুষ্টিয়া জেলাধীন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রাঙ্গনে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল। তিনি বলেন, নিয়মিত ওপেন হাউজ ডে অনুষ্টান করলে পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে, এলাকার অনেক সমস্যা স্থানীয়ভাবে সমাধান হবে। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং ওপেন হাউজ ডে’র মাধ্যমে আমরা সমাজ থেকে সকল প্রকার অপরাধ দুর করতে চাই। এ জন্য জনসাধারনকে পুলিশের কাছে এলাকার চলমান ঘটনা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হতে হবে। দেশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত করতে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে নৈতিকতাবোধ থেকে পুলিশকে সহযোগিতা করতে হবে।

এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, ইবি থানা, ৭ টি ইউনিয়নের জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় ভুক্তভোগী জনগণ।