শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৫৫
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২মে) সকাল সাড়ে ৮ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশ কুষ্টিয়ার মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন নিয়মিত মাস্টার প্যারেড অনুশীলনের মাধ্যমে কুষ্টিয়া জেলা পুলিশের কমান্ড, কন্ট্রোল, ডিসিপ্লিন, প্যারেডের সুন্দর টার্ন আউট, ও শারীরিক সক্ষমতা অর্জন করা সম্ভব। তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব – কর্তব্য এবং যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় করনীয় সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেডসহ অন্যান্য প্যারেড ও পিটি অনুশীলন করা ইউনিফর্ম সার্ভিসের জন্য অপরিহার্য যা নিয়মিত চর্চা করলে শরীরের ফিটনেস ভাল থাকে এবং পুলিশ সদস্যদের কাজে আত্নবিশ্বাস বৃদ্ধি করে। সকল সার্কেল অফিস, পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, ডিবি, ডিএসবি, কোর্ট, ট্রাফিক, মোটরযান শাখাসহ অন্যান্য সকল ইউনিটের পুলিশ সদস্য মাস্টার প্যারেডে অংশ গ্রহণ করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন। মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার কুষ্টিয়া অফিসার – ফোর্সদের উদ্দেশ্যে ইউনিফর্ম সার্ভিসে প্যারেডের গুরুত্ব, শৃঙ্খলা, নিজেদের স্বাস্থ্য, সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় জেলা পুলিশের সকল ইউনিটে প্যারেড, পিটি ও খেলাধূলা নিয়মিত অনুশীলন করার জন্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, পুলিশের প্রত্যেক সদস্যদের ড্রেস রুলস অনুযায়ী পোষাক পরিধান করতে হবে। পুলিশ সুপার আরো বলেন দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত ও পুলিশের হয়রানি – নির্যাতন মুক্ত পুলিশ প্রশাসন ব্যাবস্থা গড়তে হবে এবং বিট পুলিশিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। তিনি প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণের ব্যাপারে আন্তরিক হওয়ার জন্য প্রত্যেক ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আতিকুল ইসলাম (সদর সার্কেল), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও (১), জেলা বিশেষ শাখা, মোঃ শহীদুজ্জামান, রিজার্ভ ইন্সপেক্টর (আরওআই), মোঃ আজিবর রহমান, আরআরআই, পুলিশ লাইন্স, কুষ্টিয়াসহ সকল ইউনিটের অফিসার ও ফোর্সগণ।