সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ইলিশ সম্পদ রক্ষায় পিরোজপুরে জেলেদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

ডেস্করিপোর্ট  পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা সৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় ২০২১-’২২অর্থবছরে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনা মূল্যে গরু বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে পৌর সভা সহ উপজেলার বাকি ছয়টি ইউনিয়নের মধ্যে প্রকৃত দরিদ্র জেলেদের মধ্যে ২৫হাজার টাকা মূল্যে মোট ৩লাখ ৭৫হাজার টাকায় ১৫জন জেলের মাঝে সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা এর সভাপতিত্বে গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।