বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১১
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

আত্রাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে

ডেস্করিপোর্ট  উজানের ঢলে দিনাজপুরে অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে নদনদীর পানি। ইতোমধ্যে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে আত্রাই নদীর পানি।

নদীর পানি উপচে প্লাবিত হয়েছে লোকালয়। ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন নিম্নাঞ্চলের মানুষ।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের গ্যাজ রিডার মাহাবুব আলম জানান, দিনাজপুরের আত্রাই নদীর বিপৎসীমা ৩৯ দশমিক ৫০ মিটার। কিন্তু বৃহস্পতিবার সকাল ৯টায় এই নদী প্রবাহিত হয় ৪০ দশমিক ১৯ মিটার। অর্থাৎ বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীর পানি। এ ছাড়া পু্নর্ভবাসহ অন্যান্য নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও অস্বাভাবিক হারে বাড়ছে এসব নদীর পানি।

এদিকে বিপৎসীমা অতিক্রম করায় নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করছে। ফলে নদী অঞ্চলের বেশ কিছু এলাকার প্লাবিত হয়েছে। এসব এলাকার অনেক বাড়িতে পানি প্রবেশ করেছে। প্লাবিত এলাকার মানুষ বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে।

উল্লেখ্য, দিনাজপুরের উত্তরে অবস্থিত জেলা পঞ্চগড়ে গত মঙ্গলবার ও বুধবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। সেখানে ২৪ ঘণ্টায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা ওই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। পাহাড়ী ঢল ও উজানে ভারী বর্ষণের ফলে দিনাজপুরের নদনদীর পানি বাড়ছে এবং এই বন্যার সৃষ্টি হয়েছে।