বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৪২
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

পুনাক কুষ্টিয়ার উদ্যোগে বৃদ্ধাশ্রমের মা’দের মাঝে বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ

ডেস্করিপোর্ট  পুনাক কুষ্টিয়ার উদ্যোগে বৃদ্ধাশ্রমের মা’দের মাঝে বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ জুলাই ২০২২) বিকাল সাড়ে ৫ টায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে কুষ্টিয়া পৌরসভাধীন মজমপুর এলাকার মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের বৃদ্ধাশ্রমের মা’দের মাঝে বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম), প্রধান অতিথি হিসেবে এ মহতী কার্যক্রম পরিচালনা করেন। বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ শেষে পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলম বৃদ্ধাশ্রমের মা’দের নিয়ে একত্রে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন। পরিবার থেকে বিতাড়িত, অবহেলিত ও অসহায় মা’রা কুষ্টিয়া পুনাক সভানেত্রীর কাছ থেকে এমন ঈদ উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পুনাক সভানেত্রীসহ পুনাক পরিবারের জন্য দোয়া করেন। কুষ্টিয়া পুনাক সভানেত্রী এই সময় বৃদ্ধাশ্রমের ২৫ জন সদস্যের সাথে আলাদাভাবে কথাবার্তা বলে বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন এবং তাদের পাশে থেকে সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ প্রসঙ্গে কুষ্টিয়া পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলম বলেন, বৃদ্ধাশ্রমের “মা” দের চাহিদা খুবই সামান্য ; অন্ন আর বস্ত্র থাকলেই তারা খুশি। আমাদের এই সমাজে যাদের সামর্থ্য আছে, তারা যদি এগিয়ে আসে, তাহলে এই ধরনের “মা’দের আর কোন সমস্যা থাকবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ (সহধর্মিনী সম্প্রতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার), মোমিনা খানম, দপ্তর সম্পাদকা (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা), আনিতা আশরাফী দিবা, দপ্তর সম্পাদিকা (সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিবুল ইসলাম), বিএফইউজে’র সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বৃদ্ধাশ্রমের কর্মকর্তাবৃন্দ এবং পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।