রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৩৯
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

দেশে আরও ৩টি মেরিন একাডেমি স্থাপন করা হবে

ডেস্করিপোর্ট  দক্ষ নাবিক তৈরির লক্ষ্যে দেশে আরও তিনটি নতুন মেরিন একাডেমি স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের পাঁচটি মেরিন একাডেমির উন্নয়ন ও আর্থিক বিষয় নিয়ে এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আরও তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে। মেরিন একাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করতে পারবে।

বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ থেকে পাস করা (এবছরের ফেব্রুয়ারি) ৩৫৯ জনের দেশি-বিদেশি জাহাজে চাকরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, ফিমেল ক্যাডেটরা আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জাহাজে নিয়োগ পেয়েছেন। মেরিন একাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করলে তাদের দ্রুত দেশে বিদেশে কর্মসংস্থান হচ্ছে। যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে।

বৈঠকে নতুন চারটি মেরিন একাডেমির জনবল নিয়োগ, বাজেট, সিমুলেটর ক্রয়, জমি অধিগ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয় যে, চারটি নতুন মেরিন একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির এফিলিয়েশন পেয়েছে।

গত বছর পাবনা, বরিশাল, রংপুর ও সিলেটে নতুন চারটি মেরিন একাডেমি উদ্বোধন করা হয়। এছাড়া প্রায় ৬০ বছর আগে চট্টগ্রামে যাত্রা শুরু হয় দেশের প্রথম মেরিন একাডেমির।