শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৫
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

ডেস্করিপোর্ট  কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলি বেতবুনিয়া থেকে তাদের গ্রেফতার করে বিজিবি।

গ্রেফতারা হলো-উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আব্দুস সালামের ছেলে মো. আলী হোসেন (৩৪), মৃত শহিদুল্লাহর ছেলে মো. ইউনুস (৩৭) ও মো. হাসু মিয়ার ছেলে মো. হোসেন আহম্মেদ (২৫)।

৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির বলেন, ‘মঙ্গলবার ভোর ৪ টায় কয়েকজনকে সীমান্ত এলাকা থেকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। ওই সময় তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে করে আটক করে বিজিবি। এসময় আরও ২ জন পালিয়ে যায়। পরে আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়।’

কক্সবাজার ও বান্দরবান জেলার সীমান্ত ঘেঁষে মিয়ানমারের অভ্যন্তরে দুই মাস ধরে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।