বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৪৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

দ্বিতীয়বারের মতো রোলার স্কেটিং বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক  দ্বিতীয়বারের মতো রোলার স্কেটিং বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন।

এর আগে ২০১৭ সালে রোলার স্কেটিং বিশ্বকাপের আয়োজন করেছিলো বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে রোলার স্কেটিং বিশ্বকাপ। এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফুল হাসান বলেন, ‘আমরা পুনরায় বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি৷ ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপের সময়সূচি ঠিক হলেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। আমরা চাই গতবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্বকাপেরও উদ্বোধনে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সময় নিয়ে আমরা সেভাবে টুর্নামেন্টের সময়সূচি তৈরি করব।’

গত আসরে ৩৯টি দেশ অংশগ্রহণ করলেও এবার বেড়ে প্রায় ৫০ টি দল অংশগ্রহণ করবে। বিশ্বকাপের খেলাগুলো হবে তিনটি ভেন্যুতে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এর পাশাপাশি হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেও হবে বিশ্বকাপের ম্যাচ। রোলার স্কেটিং বিশ্বকাপে নারী ও পুরুষ দুই বিভাগে হবে খেলা।